বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল

রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল

ঢাকা প্রেস নিউজ
 

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করার ক্ষমতা পাবে ট্রাইব্যুনাল।
 

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়াটি অনুমোদন করা হয়।
 

খসড়ায় উল্লেখ করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে কোনো রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি দেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে থাকবে না। তবে ট্রাইব্যুনাল চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারবে।
 

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি ছিল সচিবালয়ে আয়োজিত প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ প্রায় সব উপদেষ্টা অংশ নেন। এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়মিত বৈঠক হলেও এবার প্রথমবারের মতো সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হলো।
 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করেন। এ কারণে সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।