বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত আরোহী

বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত আরোহী

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জামিলউদ্দিন শেখ (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় আরোহী (চালক) মোহাম্মদ রাজু (৩৭)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার থানার মোড় বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল উপজেলার বড়াইগ্রাম পশ্চিম পাড়ার মৃত আলিমউদ্দিনের ছেলে এবং আহত রাজু বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিডার সড়কে সুজুকী ফিজার মোটরসাইকেলটি অতিরিক্ত গতি নিয়ে বনপাড়া অভিমুখে চালিয়ে যাচ্ছিলেন আরোহী। থানার মোড়ে পৌঁছালে সেখানে পথচারী জামিলকে ধাক্কা দেওয়ার পর আরোহী রাজুও সড়কে পড়ে যায়। এতে উভয়েই গুরুতর আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক পথচারী জামিলকে মৃত ঘোষণা করেন এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরোহী রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।  

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।