বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লংগদুতে কৃষি প্রণোদনা পেলো ৩ হাজার কৃষক

লংগদুতে কৃষি প্রণোদনা পেলো ৩ হাজার কৃষক

ঢাকা প্রেস
বিপ্লব ইসলাম,লংগদু(রাঙ্গামাটি):-

 

রাঙামাটির লংগদু উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 

বুধবার  (২০ নভেম্বর )সকাল ১০ টায় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ, অধিদপ্তরের প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১৭শ জনকে জনপ্রতি  ২ কেজি করে হাইব্রিড ধান  ও ১৩শ জনকে উফসি ধান জনপ্রতি ৫কেজি করে সাথে  ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয় এবং একই সাথে  ৩০ জন কে ভুট্টা বীজ সাথে ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এ ওপি সার প্রদান করা হয়।

 

কৃষি প্রণোদনা বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ। 

 

এসময় উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি তৈয়ব আলী,  সাধারণ সম্পাদক শাহ জাহান সহ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ  বক্তব্যে বলেন, খাদ্যে সয়ংসম্পূর্ণ ও কৃষক উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। কৃষকদের সহায়তা হিসেবে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এখানে যে ধরনের বীজ ও সার  দেওয়া হলো তা উন্নতমানের। এসব বীজ ক্রয় করতে বাজারে পাবেন না। আপনারা যত্ন সহকারে রোপণ করবেন। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আপনাদের এলাকায় এলাকায় গিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।