বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

ঢাকা প্রেস,গোপালগঞ্জ প্রতিনিধি:-
 

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 

বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা।
 

নিহতদের মধ্যে একজন গোপালগঞ্জ সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ঠিকাদার নুরুল ইসলাম সিকদার (৫০), অপরজন মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী মানিক মন্ডল বাবু। নিহত নুরুল ইসলাম সিকদার শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই মো. রোমান মোল্লা জানান, নুরুল ইসলাম তার ঠিকাদারি কাজের সাইট পরিদর্শন শেষে মোটরসাইকেলে সদর উপজেলার কাঠি থেকে বেদগ্রাম মোড় হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি পেঁয়াজবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
 

ঘটনার পরপরই নুরুল ইসলাম সিকদার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আর গুরুতর আহত মোটরসাইকেল চালক মানিক মন্ডল বাবুকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে, ফরিদপুরের ভাঙা এলাকায় তার মৃত্যু হয়।
 

এ দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।