বাংলাদেশ — পাতা ২৮১
‘ডেভিল হান্ট’: চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। গ্রেফতারকৃত...
ভৈরবে দোকান ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- কিশোরগঞ্জের ভৈরবে দোকান ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় সিএনজি পাম্প, খাবার হোটেলসহ বেশ কিছু দোকান এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় পৌর শহরের রমজান মিয়ার বাড়ি ও আড়াই ব...
যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি:- বাংলাদেশের দীর্ঘতম যমুনা রেলসেতুতে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বুধবার বেলা ১১টা ১৮ মিনিটে রেলসেতুতে প্রবেশ করে, যা দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে নতুন রেল যোগাযোগ স্থাপন করেছে। যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, সেতুর দু...
প্রধান উপদেষ্টা চার উপদেষ্টাকে নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গোপন বন্দীশালা হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন। পরে র্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারও পরিদর্শন করেন। এ সময় প্রধান উপদেষ্টার...
নতুন পরিবহন সেবা চালুর প্রতিবাদে সড়ক অবরোধ
কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কে ‘আইদি এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন পরিবহন সেবা চালু করা হয়। তবে উদ্বোধনের পরপরই অন্যান্য পরিবহনের শ্রমিকরা সড়ক অবরোধ করে নতুন পরিবহন সেবা বন্ধের দাবিতে প্রতিবাদ জানায়। এর ফলে প্রায় এক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত...
সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মামলা
ঢাকা প্রেস নিউজ সিএনজি অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। গত সোমবার সংস্থাটির পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোলচালিত ফোরস্ট্রোক তিন চাকার অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া...
দেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার আর নেই
যশোর প্রতিনিধি:- বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোররাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার বাদ যোহর তার বাড়ির পাশে হিমাগারের সামনে প্রথম জানাজা অনুষ্ঠ...
রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এ বাহিনী সমাজের নিরাপত্তা কাঠামো গঠন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজি...
কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগ
পটুয়াখালী প্রতিনিধি:- প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাফি নিজেই গভীর রাতে তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনার কথা জানান। তিনি লিখেছেন, "মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্প...
কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি অবশেষে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি অপসারণ করা হয়। বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের এ ত...
১০ দিনের রিমান্ডে নজরুল ইসলাম মজুমদার
ঢাকা প্রেস নিউজ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা দু’টি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়। বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দে...
যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
যশোর প্রতিনিধি:- যশোর সদর উপজেলার বড় হৈবতপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার পর এ সংঘর্ষ হয়, যেখানে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বড় হৈবতপুর মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্প...
মাঘের শেষে আবারো ঘন কুয়াশা ও শৈত্য প্রকোপে কুড়িগ্রাম
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- মাঘ মাসের শেষে এসে আবারো উত্তরের শেষ জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষরা। টানা ছয়দিন ধরে জেলায় সূর্যের দেখা মিলছে না। বিকেল হতেই নেমে আসে অন্ধকার। এছাড়া হিমশীতল বাতাসে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। কুড়িগ্রাম...
সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড পরিদর্শন
আরিফুজ্জামান (সাগর):- (১১ ফেব্রুয়ারি ২০২৫) সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেড এর চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গাজীপুরস্থ বিএমটিএফ লিমিটেড সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিএমটিএফ লিমিটেড এর বোর্ড অফ ডিরেক্টরস মিটিং ১/২০২৫ এ যোগদান করেন। বোর্ড অফ ডিরেক্টরস মিটিং শেষে সেনাবাহিনী প...
বাংলাদেশের শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানির দিকে স্থানান্তরের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ব্যবসায়ী সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন বাংলাদেশের শিল্পখাতকে জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎপাদন ব্যবস্থা থেকে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির দিকে স্থানান্তরে সহায়তা করে। তিনি উল্ল...
টাঙ্গাইলে ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:- টাঙ্গাইল সদর থানার একটি বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানবীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানা পুলিশ, ডিবি পুলিশ এবং স্থানীয় চৌকস বাহিনীর সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গত ১১ ফেব্রুয়া...
কুড়িগ্রামেও অপারেশন ডেভিল হান্টে আঃ লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও চলছে অপারেশন ‘ডেভিল হান্ট’। জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন, সদর থানা যুবলীগের সদস্য মো...
৪ মাস ধরে ঔষধ ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত লাখ লাখ মানুষ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১১টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রায় চার মাস ধরে ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন এ উপজেলার কয়েক লাখ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত উলিপুর উপজেলা। এ উপজেলায় প্রায় ছয় লাখ মানুষের বসবাস। ১৩টি ইউনিয়নে ১১টি স্বাস্থ্...






























