সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

দেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার আর নেই

দেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার আর নেই

যশোর প্রতিনিধি:-

 

বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোররাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন।
 

বুধবার বাদ যোহর তার বাড়ির পাশে হিমাগারের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর গদখালি ফুল বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
 

১৯৮২ সালে শের আলী সরদারের হাত ধরে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের সূচনা হয়। তার প্রচেষ্টায় শুধু যশোরেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ফুল চাষের ব্যাপ্তি ঘটেছে। বর্তমানে শুধুমাত্র যশোর জেলায় প্রায় ছয় হাজার মানুষ ফুল চাষের ওপর নির্ভরশীল।
 

তবে পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শের আলী সরদার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। জীবদ্দশায় তাকে জাতীয় পদকে ভূষিত করার দাবি থাকলেও তা পূরণ হয়নি। এ নিয়ে শের আলীর স্বজন ও স্থানীয় ফুলচাষীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
 

স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, "শের আলী সরদার দেশের কৃষি ও অর্থনীতিতে এক বিপ্লব সৃষ্টি করেছিলেন। কিন্তু তার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া সত্যিই দুঃখজনক।"