সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

টাঙ্গাইলে ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

টাঙ্গাইলে ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:-

 

টাঙ্গাইল সদর থানার একটি বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানবীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানা পুলিশ, ডিবি পুলিশ এবং স্থানীয় চৌকস বাহিনীর সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
 

গত ১১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন বিসিক, তারটিয়া সংলগ্ন টাঙ্গাইল পেপার অ্যান্ড বোর্ড মিলের পেছন থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিশেষভাবে মোড়ানো ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 

আটককৃতরা হলেন—
১. মোঃ জুয়েল (৩৮)
২. মোঃ দিপু (২২)
৩. মোঃ শাকিল হোসেন (২৬)

 

এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।