সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

বাংলাদেশের দীর্ঘতম যমুনা রেলসেতুতে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বুধবার বেলা ১১টা ১৮ মিনিটে রেলসেতুতে প্রবেশ করে, যা দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে নতুন রেল যোগাযোগ স্থাপন করেছে।
 

যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, সেতুর দুটি লাইনের মধ্যে একটি লাইনে আজ বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী অন্যান্য ট্রেন চলাচল করবে এবং এর ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে আর ট্রেন চলবে না।
 

তিনি আরও জানান, রেলসেতুতে দুটি লাইন থাকলেও বর্তমানে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল করবে। আগামীকাল ঢাকা থেকে যাত্রা করার সময় ডান পাশের লাইন (সেতুর উত্তর পাশ) দিয়ে ট্রেন চলবে। তবে আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে, এবং ওই দিন থেকেই দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
 

এ সেতুর নির্মাণের আগে ১৯৯৮ সালে যমুনা নদীর ওপর যমুনা বহুমুখী সেতু চালু হলে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল। কিন্তু ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেয়, ফলে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। বর্তমানে, প্রায় ৩৮টি ট্রেন ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে।
 

যমুনা রেলসেতু নির্মাণের উদ্যোগ ২০২০ সালের ৩ মার্চ নেয়া হয়, এবং এই প্রকল্পের জন্য ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয়। পরবর্তীতে এর ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা, এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২ লাখ টাকা ঋণ দেয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
 

এ সেতুর নির্মাণ কাজ ২০২3 সালে শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয়।
 

ধাপে ধাপে চলমান এই প্রকল্পের মাধ্যমে ঢাকা ও উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও সুদৃঢ় হবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।