সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ১৮

খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ১৮

খাগড়াছড়ি সংবাদদাতা:-

 

পার্বত্য জেলা খাগড়াছড়িতে অস্থিতিশীলতা প্রতিরোধে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

আজ (বুধবার) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
 

তিনি জানান, মঙ্গলবার রাতভর জেলার আওতাধীন ৯টি উপজেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশের দল। অভিযানে বিভিন্ন মামলার আসামি, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে সন্দেহভাজন মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।