সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নতুন পরিবহন সেবা চালুর প্রতিবাদে সড়ক অবরোধ

নতুন পরিবহন সেবা চালুর প্রতিবাদে সড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কে ‘আইদি এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন পরিবহন সেবা চালু করা হয়। তবে উদ্বোধনের পরপরই অন্যান্য পরিবহনের শ্রমিকরা সড়ক অবরোধ করে নতুন পরিবহন সেবা বন্ধের দাবিতে প্রতিবাদ জানায়। এর ফলে প্রায় এক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 

মঙ্গলবার বেলা ১১টার দিকে আইদি এন্টারপ্রাইজের পরিবহন সেবা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মুহাম্মাদ সাকিব হুসাইন, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল এবং আইদি এন্টারপ্রাইজের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের পর কুমিল্লা থেকে চাঁদপুরগামী আইদি এন্টারপ্রাইজের বাস চলাচল শুরু করলে উত্তেজিত পরিবহন শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। তারা সড়কের উপর বাস রেখে কুমিল্লা-চাঁদপুর সড়ক বন্ধ করে দেন। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরবর্তীতে পরিবহন শ্রমিকদের হামলায় রূপ নেয়। হামলায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারুক নাহিয়ানসহ কয়েকজন আহত হন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নতুন পরিবহন সেবা উদ্বোধনের পর অন্যান্য পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন, ফলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে।
 

আইদি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজ আলম জানান, তারা সমস্ত নিয়ম মেনে রুটপারমিটের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সাবেক এমপি বাহারের সিন্ডিকিটের বিরোধিতার কারণে এতদিন সেবা চালু করতে পারেননি। এই কারণে তারা অনেক টাকা ক্ষতি করেছেন।
 

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহম্মেদ জানান, রুটপারমিট দেওয়ার দায়িত্ব জেলা প্রশাসনের। আইদি বাস সার্ভিস কেন অনুমোদন পায়নি, তা জেলা প্রশাসন ভালো বলতে পারবে। তিনি বলেন, তিনি কুমিল্লার বাইরে থাকায় বাসস্টেশনে ঘটনার বিস্তারিত জানেন না।