বাংলাদেশ — পাতা ২৮২
নব গঠিত স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে – বেলায়েত হোসেন বুলু
নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, দল আমাদের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সর্বস্তরের নেতাকর্মীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অবস্থান ছিল...
বুয়েট ছাত্র নির্যাতন: সাবেক উপাচার্যসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ২০১৮ সালের ২৮ জানুয়ারি ঘটে যাওয়া ছাত্র নির্যাতনের ঘটনায় সাবেক উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার, বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৪ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। গত রোববার বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং ভুক্তভোগী আল আরাফাত হোসেন এ মামলা...
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে তারা এই অবরোধ শুরু করেন। অবরোধকালে, কলেজের কয়েক শত শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং স্লোগান দেন। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চ...
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মোহাম্মদপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের উপ-পুল...
বাংলাদেশ আদানিকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় পুরোপুরি করতে বলেছে
অনলাইন ডেস্ক:- ভারতের আদানি পাওয়ারকে তার ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পুরো সরবরাহ বাংলাদেশকে পুনরায় দিতে বলা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শীতকালে চাহিদা কমে যাওয়ার এবং অর্থপ্রদান নিয়ে বিরোধের কারণে তিন মাসেরও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন বাংলাদেশ এ বিষয়ে...
টেকনাফ থেকে নৌকাসহ চার জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফের নাফ নদী মোহনায় মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি চার জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার, বেলা ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের নৌকাসহ অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে রয়েছেন টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পা...
থানায় গিয়ে পুলিশ পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:- নরসিংদীর শিবপুরে থানায় গিয়ে পুলিশকে পেটানোর অভিযোগে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাছান জজ মিয়া আটক হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানার ভেতরে এই ঘটনা ঘটে। আটককৃত নেতা আবিদ হাছান জজ মিয়া শিবপুর উপজেলার পুবের গাঁও এলাকার মজি মিয়ার ছেলে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ বিষয়ে নিশ...
কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "কোনো শয়তান যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালাতে না পারে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে কোথাও দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই এবং তাদের বিচার ন...
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি
ঢাকা প্রেস নিউজ আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শফিকুল আলম। তিনি বলেন, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক...
তিন শিক্ষার্থী কে আলোর পথে যুব সাহিত্য ফোরামের পুরস্কার প্রদান.....
ঢাকা প্রেস নিউজ গত ৭ফেব্রুয়ারি পতেঙ্গা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্রুত মানব সালাউদ্দিন বিন সামির ও দ্রুত মানবী ফারজানা আক্তার এবং কবিতা ছড়া পাঠে সেরা একজন কে বই ,মেডেল, সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এসময় আলোর পথে যুব সাহিত্য ফোরামের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, আইডিয়াল ট্রাষ্টৈর চেয়ারম্...
কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় রৌমারী থানাধীন রৌমারী ইউনিয়নের ব্রম্মপুত্র ফিলিং স্টেশনের সামনে থেকে রৌমারী কলেজপাড়া এলাকার মাদক কারবারি মোঃ নুর আলম (৩৬) কে ৪০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। উক্ত...
বইমেলার স্টলে হামলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
ঢাকা প্রেস নিউজ অমর একুশে বইমেলার স্টলে হামলার (মব অ্যাটাক) ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "একুশে বইমেলা এই দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এটি দেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এমন...
ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভাবনা: প্রেস সচিব
ঢাকা প্রেস নিউজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার কাজ করছে বলে আমাদের জানানো হয়েছে। আশা করি, জনগণের...
সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীর কুলখানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে
ঢাকা প্রেস নিউজ সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর কুলখানি আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ দিন বাদ আছর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ছেলে নাদিম এ চৌধুরী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। ইনাম আহমেদ চৌধুরী সোমব...
দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ
ঢাকা প্রেস নিউজ দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪-এ বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে ১৫১তম অবস্থানে নেমে এসেছে। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত সিপিআই ২০২৪-এর বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআ...
ধর্মসভায় অতিথি করা নিয়ে বিরোধ, বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ধর্মসভায় অতিথি করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪২) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষে অন্তত সাতজন আহত হন। নিহত মোশাররফ হোসেন হাকিমপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন—নাসির উদ্দিন, হানেফ আলী, আব্দুল খালেক, আর...
সাগর-রুনি হত্যা: ১৩ বছরের অপেক্ষা, বিচার এখনো অধরা
ঢাকা প্রেস নিউজ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেছে, তবু বিচারপ্রক্রিয়া এখনো অগ্রগতির মুখ দেখেনি। স্বজন-সহকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার পরও তদন্তে উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করার লক্ষ্যে টাস্কফোর্স গঠন করলেও তিন মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কো...
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ৮১ জন আটক
ঢাকা প্রেস নিউজ গাজীপুরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নতুন করে আরও ৮১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগর থেকে ৬৯ জন এবং জেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে গাজীপুরে মোট আটক ও গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়াল ২৪৬ জন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন, মেট্রোপলিটনের আট...






























