সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফরিদপুরে ট্রাক-অটোবাইক সংঘর্ষ: নিহত ২, আহত ৪

ফরিদপুরে ট্রাক-অটোবাইক সংঘর্ষ: নিহত ২, আহত ৪

ফরিদপুর প্রতিনিধি:-

 

ফরিদপুর শহরের চুনারুঘাটা ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
 

বুধবার দুপুর ১২টার দিকে শহরের দিকে যাওয়ার পথে চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে একটি অটোবাইককে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হন, যাদের মধ্যে দুইজন পরে মারা যান।
 

নিহতরা হলেন খলিল মণ্ডলেরহাটের আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও একই এলাকার লাল মিয়া শেখের ছেলে লাভলু শেখ (২৮)।
 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসেম পাটাদার ও লাভলু শেখ মারা যান।
 

এদিকে, আহত চারজন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।