সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামেও অপারেশন ডেভিল হান্টে আঃ লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রামেও অপারেশন ডেভিল হান্টে আঃ লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও চলছে অপারেশন ‘ডেভিল হান্ট’। জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
 

গ্রেফতারকৃতরা হলেন, সদর থানা যুবলীগের সদস্য মো. সাজু মিয়া, নাগেশ্বরী উপজেলা নুনখাওয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. তৈবুর রহমান, ৬ নম্বর সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর কুমার সেন, ১ নম্বর নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সমেশ উদ্দিন ও রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলাল উদ্দিন।
 

পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 

পুলিশ সুপার বলেন বলেন, পুলিশ বিভাগের নেতৃত্বে এ অভিযান চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।