সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

টুঙ্গীপাড়ায় পুলিশের ওপর হামলা: ইউপি সদস্য গ্রেপ্তার

টুঙ্গীপাড়ায় পুলিশের ওপর হামলা: ইউপি সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিজয় বাড়ৈ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
 

মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে বিজয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। তিনি ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও লেবুতলা গ্রামের বিমল বাড়ৈর ছেলে।
 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গীপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ বন্ধ করার নির্দেশ দিলে তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ কর্মী সন্দেহে সাফায়েত গাজী নামে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন দলীয় নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করা হয়।
 

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে টুঙ্গিপাড়া থানায় এসআই রাব্বি মোরসালিন বাদী হয়ে ১৭১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয়ে আরও ৩৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।