সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

যশোর প্রতিনিধি:-
 

যশোর সদর উপজেলার বড় হৈবতপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার পর এ সংঘর্ষ হয়, যেখানে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
 

মঙ্গলবার সকালে বড় হৈবতপুর মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, জিয়া ও পাপ্পু। এছাড়া শফি নামের এক ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন, পরে তাকে খুলনায় পাঠানো হয়েছে।
 

স্থানীয়দের ভাষ্যমতে, আওয়ামী লীগ নেতা আনিছ মেম্বর ও তার অনুসারীরা বড় হৈবতপুর মাঠের একটি জমিতে পানি নিষ্কাশনের জন্য আইল কেটে দেন। এতে এক পক্ষের আপত্তি থাকায় বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আনিছ মেম্বর নিজ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সমর্থকদের জড়ো করেন। প্রতিপক্ষও পাল্টা প্রস্তুতি নেয়। সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, আহতদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, একজনের মাথায় গুরুতর ক্ষত দেখা গেছে।
 

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, "জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।"