সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

‘ডেভিল হান্ট’: চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার 

‘ডেভিল হান্ট’: চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 
কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অপা‌রেশন ডে‌ভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
 

গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মৎস্যজী‌বী লীগের সদস্য বাচ্চু মিয়া (৫৫), পাঁচগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রজন্মলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হো‌সেন সাদ্দাম (৩০), উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রহিমুল ইসলাম ফুলু (৪৭), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লিটন (৪৫), ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবির উদ্দিন (৫০), তিলাই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল (৩৮) এবং নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল হোসেন (৩১)।
 

পু‌লিশ জানায়, সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামেও এ অভিযান অব্যাহত রয়েছে।
 

জেলা পুলিশের সব থানা এলাকায় বিশেষ এই অভিযান চলমান রয়েছে বলে জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।