সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

শেখ হাসিনার ট্রেনে গুলি: খালাস পাওয়া যুবদল নেতা আজাদ রহমান খোকনের মৃত্যু

শেখ হাসিনার ট্রেনে গুলি: খালাস পাওয়া যুবদল নেতা আজাদ রহমান খোকনের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:-

 

পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পরবর্তীতে খালাস পাওয়া যুবদল নেতা আজাদ রহমান খোকন (৫২) মারা গেছেন।
 

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঈশ্বরদী শহরের কাচারিপাড়া এলাকায় নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 

আজাদ রহমান খোকন কাচারিপাড়া এলাকার পিয়ার আলী মণ্ডলের ছেলে এবং ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সদস্য ছিলেন। শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে প্রায় পাঁচ বছর কারাগারে কাটানোর পর গত বছর ১২ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি ঈশ্বরদীতে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।
 

পরিবার সূত্রে জানা যায়, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনে মুক্তির পর সম্প্রতি উচ্চ আদালত এ মামলার সব আসামিকে খালাস দেন। মঙ্গলবার মারা যাওয়া আজাদ রহমান খোকনের মরদেহ দাফন করা হয়েছে।