শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৬:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ — পাতা ১১৫

সীতাকুণ্ড ডিসি পার্ক নতুন আঙ্গিকে উদ্ভোধন: ১৪০ প্রজাতির ফুলে মোহিত দর্শনার্থীরা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:   চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়নের সাগরপাড়ে ১৯৪ একর এলাকায় অবস্থিত ডিসি পার্ক নতুন আঙ্গিকে উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধনী দিনেই ফুল প্রেমীদের বাধভাঙা ঢল নেমেছে পার্কে; বিভিন্ন উপজেলা ও নগরী থেকে হাজার হাজার তরুণ-তরুণী, এমনকি বৃদ্ধরাও এসেছে ফুলের সুবাস উপভোগ করতে।     এই বছর পার্কে দেশের বৃহত্তম ফুল...



মুরাদনগরে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:   কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজিংসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। একযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ১১টি ড্রেজার মেশিন ও প্রায় ৪ হাজার ফুট প্লাস্টিক পাইপ জব্দ ও অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।...


বাইশারীতে ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:   বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি আধাপাকা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ঘরের সব মালামাল ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা বলে দাবি করেছে ক...


রামুর কচ্ছপিয়ায় খালেদা জিয়ার স্মরণে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:   কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফ...


দুই দশকের ভোগান্তির অবসান, মুরাদনগরে সরকারি রাস্তা উদ্ধার

কাজী শরীফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:   কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা একটি সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আচরণবিধি বাস্তবায়নের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।     বুধবার (৭ জানুয়ারি) মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের বৈলঘর...


বাইশারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ   বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ঘরের সব মালামাল ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  ...


খাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:   খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা কমিটির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।     সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদু...


গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:   গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে৷  স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয়রা একটি গোডাউনে ধোঁয়া দেখতে পায়৷ পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডা...


এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীরা তাদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছেন। ফলে আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা।   বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আলোচনার মাধ্...


মুরাদনগরে ছাত্রদলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:   কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার সকাল ১০টায় মুরাদনগরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে মুরাদনগর উপজেলা ছাত...


যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তা নামকরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রমিক শহরে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’-কে এখন থেকে খালেদা জিয়ারের নামে পরিচিত করা হবে।   বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।   শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে বা...


দেশজুড়ে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একের পর এক দোকান ঘুরেও সিলিন্ডার না পাওয়ায় অনেকেই ঘরে ফিরে যেতে বাধ্য হন।   গ্রাহকরা দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, এলপিজি পরিবেশক ও রিটেইলাররা জানিয়েছেন, উৎপাদনকারী প্রতিষ্ঠান থেক...


খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: সদ্য প্রয়াত দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের সামনে শোকবিহ্বল দোয়া মাহফিলের আয়োজন করে।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। বিশ...


বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে ইতোমধ্যে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অনেককে ডেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।   বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির...


বিজিবির উদ্যোগে গাবতলীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট:   শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর ব্যবস্থাপনায় গাবতলী কাঁচা বাজার সংলগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসের সামন...


ঢাকায় নকল আইফোন তৈরির কারখানা, তিন চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীতে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে নকল আইফোন তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।   ডিবির অভিযানে বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি আইফোন সদৃশ মোবাইল ফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং ফোন সংযোজনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছ...


এলপিজিতে ভ্যাট কমানোর সুপারিশ জ্বালানি মন্ত্রণালয়ের

সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ থাকার প্রেক্ষাপটে এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমানোর সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো এক চিঠিতে এ সুপারিশ জানানো হয়।   চিঠিতে আমদানিকৃত এলপিজির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শ...


এলপিজি বিক্রি বন্ধে চট্টগ্রামে বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় চরম ভোগান্তি

চট্টগ্রাম ব্যুরো   চট্টগ্রাম নগরে হঠাৎ করে এলপিজি গ্যাস বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। রান্নার প্রধান জ্বালানি হিসেবে এলপিজির ওপর নির্ভরশীল এলাকাগুলোতে কয়েকদিন ধরেই সংকট চলছিল, এর মধ্যেই বৃহস্পতিবার থেকে বিক্রি পুরোপুরি বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।   নগরের বাক...