শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ড ডিসি পার্ক নতুন আঙ্গিকে উদ্ভোধন: ১৪০ প্রজাতির ফুলে মোহিত দর্শনার্থীরা

সীতাকুণ্ড ডিসি পার্ক নতুন আঙ্গিকে উদ্ভোধন: ১৪০ প্রজাতির ফুলে মোহিত দর্শনার্থীরা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়নের সাগরপাড়ে ১৯৪ একর এলাকায় অবস্থিত ডিসি পার্ক নতুন আঙ্গিকে উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধনী দিনেই ফুল প্রেমীদের বাধভাঙা ঢল নেমেছে পার্কে; বিভিন্ন উপজেলা ও নগরী থেকে হাজার হাজার তরুণ-তরুণী, এমনকি বৃদ্ধরাও এসেছে ফুলের সুবাস উপভোগ করতে।

 

সীতাকুণ্ড ডিসি পার্ক নতুন আঙ্গিকে উদ্ভোধন: ১৪০ প্রজাতির ফুলে মোহিত দর্শনার্থীরা


 

এই বছর পার্কে দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬” অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী আয়োজনে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হবে। দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি এবং ফ্লাওয়ার টিন।
 

ফুলের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবে দর্শকরা। এছাড়াও আয়োজনে রয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এই উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত প্রচারণার জন্যও একটি বিশেষ স্টল রয়েছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মোঃ শরীফ উদ্দিন, পাঠান মোঃ সাইদুজ্জামান, সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
 

প্রধান অতিথি সচিব মোঃ এহসানুল হক বলেন, “আজকের দিনে আমাদের অবসরে সময় কাটানোর মনোমুগ্ধকর স্থান খুবই কম। ডিসি পার্ক দর্শনার্থীদের নিরাপদ, নিরিবিলি ও যান্ত্রিক কোলাহল মুক্ত পরিবেশে ফুল উপভোগ করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের সুযোগ দিচ্ছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য ও গণভোট উভয় ভোট প্রদান করে দেশের নাগরিক দায়িত্ব পালন করবেন।”
 

ফুল উৎসবটি আজ শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।