শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে ইতোমধ্যে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অনেককে ডেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
 

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর সংখ্যা বেশি থাকে। প্রত্যাশা অনুযায়ী অনেকেই মনোনয়ন পান না। তবে বৃহত্তর স্বার্থে এবং সংসদে বহু দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে যোগ্য প্রার্থীদেরও মনোনয়ন থেকে বঞ্চিত হতে হয়েছে। এ কারণে কিছু প্রার্থীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কোথাও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার কোথাও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ বিষয়ে সমাধান হবে।
 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সফরে কোনো ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন নেই। গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। শহীদদের আত্মত্যাগকে ধারণ করতেই তারেক রহমান সেখানে যাচ্ছেন।
 

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ না করে শহীদদের আত্মত্যাগকে জাতীয় পর্যায়ে আরও মহিমান্বিত করা সবার দায়িত্ব। দেশের একটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান যদি শহীদদের কবর জিয়ারত করেন এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান, তাহলে সেই গণঅভ্যুত্থানের চেতনাই আরও সুদৃঢ় হবে।