শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষে বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪

দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষে বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
 

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মরদেহ পাওয়া যায়।
 

ঘটনার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার সঠিক কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।