শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


 

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 

“ঘুমন্ত জাতি কখনো অধিকার পায় না—আজ না জাগলে কাল ইতিহাস ক্ষমা করবে না” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

 

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। — ছবি ২


 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, দেশের আগামীর পরিবর্তন আনতে ছাত্রসমাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্রসমাজ সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রসমাজকে গুরুত্ব দিতেন এবং তারেক রহমানও তরুণদের ভাবনা ও মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন বলে তিনি উল্লেখ করেন।
 

ওয়াদুদ ভূইয়া আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে খাগড়াছড়ি জেলায় টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
 

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি লাপ্রুচাই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি কংচাইরী মারমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।
 

অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।