শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীরা তাদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছেন। ফলে আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা।
 

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আলোচনার মাধ্যমে কিছু অগ্রগতি হওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

এর আগে বুধবার সন্ধ্যায় সারা দেশের এলপিজি পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে নোটিশ জারি করে ধর্মঘটের ঘোষণা দেয় ব্যবসায়ী সমিতি। ঘোষণার পর সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও ধর্মঘট প্রত্যাহারের খবরে স্বস্তি ফিরেছে।