শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুই দশকের ভোগান্তির অবসান, মুরাদনগরে সরকারি রাস্তা উদ্ধার

দুই দশকের ভোগান্তির অবসান, মুরাদনগরে সরকারি রাস্তা উদ্ধার

কাজী শরীফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


 

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা একটি সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আচরণবিধি বাস্তবায়নের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

দুই দশকের ভোগান্তির অবসান, মুরাদনগরে সরকারি রাস্তা উদ্ধার


 

বুধবার (৭ জানুয়ারি) মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের বৈলঘর মৌজায় ০১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত রাস্তা শ্রেণীর সরকারি জমিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়।

 

দুই দশকের ভোগান্তির অবসান, মুরাদনগরে সরকারি রাস্তা উদ্ধার — ছবি ২


 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই দশকেরও বেশি সময় ধরে রাস্তাটি অবৈধভাবে দখল থাকায় এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায় স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
 

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।