শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে মকিবর স্মৃতি ব্যাডমিন্টন ফাইনাল ২০২৫-২০২৬ অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ

চারঘাটে মকিবর স্মৃতি ব্যাডমিন্টন ফাইনাল ২০২৫-২০২৬ অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর চারঘাটে মকিবর স্মৃতি ব্যাডমিন্টন ম্যাচের ফাইনাল খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের কাজলির মোড়ে আয়োজিত ফাইনাল ম্যাচে মোট ১৬টি টিম অংশগ্রহণ করেছিল।
 

ফাইনাল খেলায় পান্নাপাড়া কাওছার টিম মুখোমুখি হয় মাঝ পান্নাপাড়া বিপুল টিমের। উত্তেজনাপূর্ণ ম্যাচে কাওছার টিম বিপুল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপি নেতা আব্দুল গফুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লর রহমান।
 

প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন, "মকিবর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্য এই খেলা একটি ঐতিহ্যবাহী আয়োজন। আমরা প্রতিবছর এই খেলা আয়োজন করব। আমি ভোট চাইছি না, শুধু আপনাদের দোয়া চাই।"