শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৪:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ


 

সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত




নতুন বছর ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত — ছবি ২


 

৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সীতাকুণ্ড সিকিউর সিটির সাপ্তাহিক মেলা প্রাঙ্গণে পরিচালিত এই কার্যক্রমে আগত হাজারও দর্শনার্থী স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে সীতাকুণ্ড মডার্ন হাসপাতাল লিমিটেড।
 

শুক্রবার ক্যাম্প সমাপ্তকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও মানবাধিকার নেতা ওমর ফারুক।
 

ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির, প্রচার সম্পাদক মোঃ নয়ন এবং দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ। এছাড়াও সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা মানবসেবায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
 

সংগঠনটির পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলুর নেতৃত্বে সকল সদস্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সমাজ পরিবর্তন এবং একটি আদর্শ সমাজ ও দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
 

আদর্শ ছাত্র ও যুব সমাজের এ ধরনের মানবিক উদ্যোগ চট্টগ্রামে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।