শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৪:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে৷ 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয়রা একটি গোডাউনে ধোঁয়া দেখতে পায়৷ পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়৷ আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ 

কোনাবাড়ি মর্ডাণ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, আমাদের ৬টি ইউনিট কাজ করছে৷ আরও দুটি ইউনিট আসছে৷ পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন রয়েছে। সব গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে৷ বিস্তারিত পরে জানাতে পারব৷