শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশজুড়ে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

দেশজুড়ে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একের পর এক দোকান ঘুরেও সিলিন্ডার না পাওয়ায় অনেকেই ঘরে ফিরে যেতে বাধ্য হন।
 

গ্রাহকরা দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, এলপিজি পরিবেশক ও রিটেইলাররা জানিয়েছেন, উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত সরবরাহ না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
 

প্রাথমিকভাবে, ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত অভিযানের বন্ধ এবং ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বৃদ্ধিসহ কিছু দাবি নিয়ে ব্যবসায়ীরা বিক্রয় স্থগিত করেছিলেন। তবে পরে এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে আলোচনার পর এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।