শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তা নামকরণ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তা নামকরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রমিক শহরে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’-কে এখন থেকে খালেদা জিয়ারের নামে পরিচিত করা হবে।
 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
 

শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন দিয়েছে।
 

প্রবাসীরা মনে করছেন, এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতিও বটে।
 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নেতাদের নামে রাস্তা নামকরণ নতুন ঘটনা নয়। এর আগে শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়ক নামকরণ করা হয়েছিল।
 

বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এটি প্রবাসী কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক সক্ষমতারও প্রমাণ।
 

হ্যামট্রমিক শহরটি তার বৈচিত্র্যময় জনপদ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়ক নামকরণ দুই দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন অনেকেই।