শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে ছাত্রদলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগরে ছাত্রদলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


 

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার সকাল ১০টায় মুরাদনগরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে মুরাদনগর উপজেলা ছাত্রদল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
 

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়ার সঞ্চালনায় কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী দিনের বাংলাদেশ গঠনের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হেলাল তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহসিন ভূঁইয়া, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ।
 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, শাহ আজিজ সরকার মুন্না, সাগর হোসেন, মীর জাহিদ হাসান সম্রাট, সদস্য আনোয়ার হোসেন ও আলামিন।
 

এছাড়া শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি তামিম হাসান ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান, বদিউল আলম বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি নোমান আহমেদ আসিফ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক আহসানুল হক, জাহাপুর কমলাকান্ত একাডেমি ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মো. আরফিন, বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আবু সাত্তার এবং কোড়েরপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বিপুলসংখ্যক ছাত্রদল নেতা-কর্মী কর্মশালায় অংশ নেন।