শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৪:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়ি সদরে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ি সদরে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


 

খাগড়াছড়ি সদর থানার পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের আনন্দ নগর সুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

গ্রেপ্তার ব্যক্তির নাম বরুন কুমার দে (৪৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার আনন্দ নগর এলাকার বাসিন্দা এবং খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বরুন কুমার দের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় গত ৫ জুলাইয়ের পর একাধিক মামলা দায়ের রয়েছে।
 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।