সর্বশেষ সংবাদ — পাতা ৭৪৩
ভারতের বক্স অফিসে তিন দিনে ৩৮৯ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’
ভারতে শাহরুখ খানের ‘জওয়ান’ সাড়া ফেলেছে। ৭ সেপ্টেম্বর মুক্তির পর বেশ কিছু রেকর্ড ভেঙেছে ছবিটি। ভারতের বক্স অফিসের হিসাব মতে, গত শনিবার পর্যন্ত, অর্থাৎ গত তিন দিনে ৩৮৯ কোটি রুপি(গ্রস সেল) আয় করেছে ছবিটি। শুধু ভারতে তিন দিনের এই আয় ১৭৮ কোটি রুপি, বাংলা টাকায় ২০০ কোটির ওপরে। এদিকে আমদানি করা ছবি হিসেবে প্রথম একই সঙ্গে বাংলাদেশে মুক্তি পেয়েছে ছবিটি। প্র...
গ্রিন টি ঝুঁকিমুক্ত নয়
সম্প্রতি দ্য জার্নাল অব ডায়েটারি সাপ্লিমেন্টসে প্রকাশিত এক নিবন্ধে বলা হচ্ছে, রাটগার্স স্কুল অব হেলথ প্রফেশনস নামক এক গবেষণা প্রতিষ্ঠানের করা সমীক্ষায় দেখা গেছে, এক বছর ধরে দৈনিক ৮৪৩ মিলিগ্রাম করে গ্রিনটি-এর প্রধান অ্যান্টি–অক্সিডেন্ট ক্যাটেচিন গ্রহণ করলে কোনো কোনো জেনেটিক টাইপের ব্যক্তিরা লিভার স্ট্রেসে ভোগেন। বহু বছর ধরে গ্রিনটির উপকারিতা নিয়ে চল...
বিএনপির নেতা এ্যানিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
লক্ষ্মীপুরে পুলিশের দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ...
আলুর কোনো সংকট নেই, অসাধু ব্যবসায়ী কারসাজি করে বাড়াচ্ছে আলুর দাম: হিমাগার সমিতি
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন দাবি করেছে যে বর্তমানে দেশে আলুর কোনো সংকট নেই। সমিতির নেতারা বলেছেন, বর্তমানে দেশের হিমাগারগুলোতে যে পরিমাণ আলু সংরক্ষিত রয়েছে, তা দিয়ে আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাজারে আলু সরবরাহ করা সম্ভব হবে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন আলুর বাজারে আসবে। ফলে বাজারে আলু সরবরাহের কোনো ঘাটতি হবে না। হিম...
ভারত-ভুটান রেলসংযোগ বাস্তবায়নের পথে
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রেল কাঠামোকে সম্প্রসারণ ও আধুনিকীকরণের লক্ষ্য নিয়ে ১২০ কোটি রুপির বরাদ্দ করেছে ভারত সরকার। এটি ভুটান-ভারতের মধ্যে প্রথম রেলসংযোগ হতে চলেছে। ৫৭.৫ কিলোমিটারের এ রেলসংযোগ ভারতের আসামের কোকরাঝারকে ভুটানের সারপাংয়ের গেলফুর সঙ্গে সংযুক্ত করবে। ভারত সরকারের সম্পূর্ণ অর্থায়নে ১০০ কোটি রুপি ব্যয়ে এটি নির্মিত হবে বলে ধারণা করা হচ্ছ...
ইসলামী যুগের দুর্লভ মুদ্রা সৌদি আরবে
সৌদি আরবের রিয়াদে কিং আবদুল আজিজ পাবলিক মিউজিয়াম অবস্থিত। এর সংগ্রহে ইসলামী যুগের আট হাজার এক শর বেশি মুদ্রা রয়েছে, যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। এর মধ্যে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতুর বিপুল পরিমাণ মুদ্রাও রয়েছে। আরব ও মুসলিম বিশ্বের এসব শিল্পকর্ম বিগত দেড় হাজার বছরের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শৈল্পিক প্রেক্ষাপটকে সবার সামনে তুলে...
রসুনের তেল তৈরি
অতিরিক্ত চুল পড়া নিয়ন্ত্রণ করতে রসুন বেশ কার্যকর খাবার। রসুনের মধ্যে রয়েছে সালফার, অ্যালিসিন, সেলেনিয়াম এবং ফ্ল্যাভোনয়েড্স যা চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং মাথার ত্বকের সংক্রমণ নিয়ন্ত্রণ করে। বিশেষজ্ঞরা বলেন, মাথার যে অংশে চুল উঠে গেছে সে অংশে বেশ কিছুদিন রসুনের তৈরি তেল লাগানোর পর সেখানে নতুন চুল গজায়। নতুন চুল গজানোর পাশাপাশি খুশকি তাড়ানোর কাজও...
গরমে চুল শুষ্ক হয়ে গেলে যত্ন নিন এভাবে
ক্ষতিকর রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহারে চুলের ক্ষতি হয়। খেয়াল করুন, চুলের জন্য ব্যবহৃত পণ্যে যেন সিলিকন, প্যারাবেন, সালফেট ইত্যাদি সক্রিয় রাসায়নিক পদার্থ না থাকে। গরমে ঘামে মাথার ত্বক ভেজা থাকে। এর থেকে চুলে দেখা যায় নানা সমস্যা। এ সময় চুল পড়ে অন্য সময়ের চেয়েও বেশি। এ ছাড়া দুর্বল হয়ে ভেঙে যাওয়ায় চুল হয়ে পড়ে নিষ্প্রাণ, রুক্ষ। কিন্তু যাঁদের চুলের ধরনটাই...
খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বেড়ছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। আগের শ...
ভারতের বিখ্যাত পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়ে বলিউডে ফিরছেন আমির খান
ভারতের বিখ্যাত পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়ে বলিউডে ফিরছেন আমির খান! শোনা যাচ্ছে, উজ্জ্বল নিকামের চরিত্রে পর্দায় দেখা যাবে মি. পারফেকশনিষ্টকে। বেশ কিছুদিন ধরেই এই প্রকল্পটির শোনা যাচ্ছিল। এবার বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রগ্রাহক-পরিচালক অবিনাশ অরুণ, যিনি এর আগে পুরস্কারপ্রাপ্ত মারাঠি চলচ্চিত্র ‘কিল্লা’ পরিচালনা করেছিলেন। আমির খানের...
খেলাপি ঋণ ও অন্যান্য বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না রূপালী ব্যাংক
শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র খাতের একমাত্র ব্যাংকটি। পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়া ঋণ ও দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের মাশুল দিচ্ছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। এসব ঋণ এখন আদায় করতে পারছে না। ফলে বাড়ছে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ। গত জুলাই-জুন সময়ে খেলাপি ঋণ বেড়েছে ১ হাজার ৭৭৬ কোটি টাকা। গত জুন শেষে ব...
"বিএনপি নেতাদের এক সেলফিতেই চোখ-মুখ শুকিয়ে গেছেঃ ওবায়দুল কাদের"
বিএনপি নেতাদের এক সেলফিতেই চোখ-মুখ শুকিয়ে গেছে বলে শ্লেষাত্মক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ‘দলে গুটিকয়েক খারাপ মানুষ শেখ হাসিনার অর্জন ম্লান করছে’ - ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, আওয়...
এশিয়া কাপ ছেড়ে মুশফিকের সঙ্গে দেশে ফিরলেন অধিনায়ক সাকিব
বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম যে এশিয়া কাপ থেকে দেশে ফিরবেন সেটা আগেই জানা ছিল। তার স্ত্রী সন্তানসম্ভবা। তাই সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি আজ রবিবার দেশে ফিরেছেন। তবে অবাক করা ব্যাপার হলো, মুশফিকের সঙ্গে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান! যার দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনাই ছিল না। বিসিবি সূত্রে জানা গেছে, দুজনই...
পানিসম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
পানিসম্পদ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩টি পদে মোট ১২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১২ সেপ্টেম্বর, আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদভেদে আবেদনের যোগ...
আন্ডার আর্মের কালো দাগ দূর করার উপায়
অনেকেরই ইচ্ছে থাকে স্লিভলেস জামা পরার। কিন্তু বগলের নিচে কালচে দাগের কারণে অনেকে লজ্জায় তা পারেন না। সঠিক যত্নের অভাবে শরীরের এই অংশটিতে পড়ে কালচে ছাপ। এছাড়াও খসখসে, রুক্ষ ভাব তো থাকেই। তবে ঘরোয়া কিছু টোটকা মেনেই কিন্তু পালকের মতো কোমল আর মসৃণ আন্ডারআর্ম পাওয়া সম্ভব। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নিই: এক্সফোলিয়েট ত্বক থেকে মৃত কোষ অপসারণের প্রক্র...
খুলনা-মোংলা পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে
খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দরের জেটি পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। খুঁটিনাটি কাজও দ্রুততার সঙ্গে করা হচ্ছে। আগামী অক্টোবরের শেষ দিকে এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গতকাল শনিবার পরিদর্শনে এসে মোংলা-খুলনা রেলপথ নির্মাণের প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, আগামী অক্টোবরের শেষ দিকে ট্রেন চলাচল...
মূল্যস্ফীতি বেড়ে ১০ শতাংশ ছুঁইছুঁই
গত দুই মাসে দেশে মূল্যস্ফীতি সামান্য কমার পর গত আগস্টে তা আবার বেড়েছে। এ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। তবে লক্ষণীয় দিক হচ্ছে, আগস্টে দেশে খাদ্য মূল্যস্ফীতি হঠাৎ অনেক বেড়ে গেছে। এ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। গ্রাম ও শহরে খাদ্য মূল্যস্ফীতি এখন ১২ শতাংশের বেশি। আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূ...
ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো, আতঙ্কে মানুষ ঘুমাচ্ছে রাস্তায়
মরক্কোর মধ্যাঞ্চলে গত শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আজ রোববার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২০৬৯ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে এক হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসির লাইভ প্রত...






























