মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:৫০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •

সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ভিআইপিতে আগুন

সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ভিআইপিতে আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ভিআইপিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকেলে কারখানার আবাসিক এলাকার ভিআইপি'র দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যমুনা সার কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

যমুনা সার কারখানার ফায়ার সার্ভিসের ইনচার্জ আনোয়ার কবীর জানান, যমুনা সার কারখানার আবাসিক এলাকার ভিআইপি'র দ্বিতীয় তলায় ধোঁয়া বের হতে দেখতে পান ভিআইপিতে কর্মরত শ্রমিকরা।


পরে সার কারখানার ফায়ার অ্যান্ড সেফটি অফিসে খবর দেন শ্রমিকরা। এরপর ফায়ার সার্ভিসের কর্মী ও ভিআইপির শ্রমিকরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে ভিআইপি'র দ্বিতীয় তলার ১ নম্বর কক্ষে থাকা একটি এসি ও কক্ষে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে যায় বলে জানান ইনচার্জ আনোয়ার কবীর।

কারখানার ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানার আবাসিক এলাকার ভিআইপিতে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’