বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বরখাস্ত করা হলো জার্মানির কোচ হানসি ফ্লিকে

বরখাস্ত করা হলো জার্মানির কোচ হানসি ফ্লিকে

রবিবার রাতে প্রীতি ম্যাচে ঘরের মাঠে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে জার্মানি। লজ্জাজনক হারের পর থেকেই গুঞ্জন ছিল চাকুরি হারাতে যাচ্ছেন জার্মানির কোচ হানসি ফ্লিক। শেষ পর্যন্ত তাই হলো। বরখাস্ত করা হলো ৫৮ বছর বয়সী এই কোচকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবি।

শুধু ফ্লিকই নন, তার সহকারী দুই কোচ মার্কাস সর্গ এবং ড্যানি রোহলকেও একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্রীড়া পরিচালক রুডি ফোলারকে নিয়োগ দিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশন। তাকে সহায়তা করবেন হ্যানেস উলফ এবং স্যান্ড্রো ওয়াগনার। আগামী মঙ্গলবার ডর্টমুন্ডে দলের দায়িত্ব নেবেন তারা।


জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নিউয়েনডর্ফের সুপারিশের পর বরখাস্ত করা হয় কোচদের। এই বিষয়ে নিউয়েনডর্ফ বলেন, ‘সাম্প্রতিক সময়ের হতাশাজনক ফলাফলের পর জার্মান জাতীয় দলের একটি নতুন অনুপ্রেরণা প্রয়োজন বলে কমিটি মনে করছে। পরের গ্রীষ্মে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে, দল নিয়ে আমাদের আত্মবিশ্বাস এবং আশাবাদ দরকার।

আমার সময়কালে এটাই আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল কারণ আমি পেশাদার এবং ব্যক্তিগত উভয় স্তরেই হ্যান্সি ফ্লিক এবং তার সহকারীদেরকে সত্যিই সম্মান করি। খেলাধুলার সাফল্য ডিএফবির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’