মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রসুনের তেল তৈরি

রসুনের তেল তৈরি

অতিরিক্ত চুল পড়া নিয়ন্ত্রণ করতে রসুন বেশ কার্যকর খাবার। রসুনের মধ্যে রয়েছে সালফার, অ্যালিসিন, সেলেনিয়াম এবং ফ্ল্যাভোনয়েড্স যা চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং মাথার ত্বকের সংক্রমণ নিয়ন্ত্রণ করে।

বিশেষজ্ঞরা বলেন, মাথার যে অংশে চুল উঠে গেছে সে অংশে বেশ কিছুদিন রসুনের তৈরি তেল লাগানোর পর সেখানে নতুন চুল গজায়। নতুন চুল গজানোর পাশাপাশি খুশকি তাড়ানোর কাজও করে থাকে রসুনের তেল।

হাঁটু এবং কোমরের বাতের ব্যথা কমানোর জন্য রসুনের তেল ভীষণ উপকারী। দোকান থেকে না কিনে বাড়িতে রসুনের তেলও তৈরি করা যেতে পারে। এটি নতুন চুল গজানোর ক্ষেত্রে বেশি কাজে লাগে। 


চুলের যত্নে যেভাবে রসুনের তেল তৈরি করবেন 
প্রথমেই কয়েক কোয়া রসুন থেঁতো করে বা বেটে নিতে হবে। তারপর কড়াইয়ে রসুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার কড়াইয়ে আধা কাপ নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিয়ে একেবারে অল্প আঁচে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। 

তারপর গ্যাস বন্ধ করে তেল ঠাণ্ডা করতে হবে। ঠাণ্ডা হলে কাচের শিশিতে ভরে রেখে দেবেন। মাঝেমধ্যে রোদে দিতে পারেন। এতে তেলটা ভালো থাকবে বেশি। গোসলের আধা ঘণ্টা আগে রসুনের তেলটা মাথায় মেখে কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলবেন। 

সপ্তাহে দুই-তিনবার এই তেল ব্যবহার করলেই মাথার ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।