মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জো বাইডেনের সেলফি প্রিন্ট করে ওবায়দুল কাদেরের গলায় ঝুলিয়ে রাখতে বললেন মির্জা ফখরুল

জো বাইডেনের সেলফি প্রিন্ট করে ওবায়দুল কাদেরের গলায় ঝুলিয়ে রাখতে বললেন মির্জা ফখরুল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি প্রিন্ট করে আওয়ামী লীগ নেতাদের গলায় ঝুলিয়ে রাখতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গলায় ঝুলিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করেন বাইডেন এখন আপনাদের সঙ্গে আছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমার পরামর্শটা নেবেন। 

ওই ছবি গলায় ঝুলিয়ে জনগণকে বোঝান বাইডেন এখন আমার সঙ্গে আছে। অথচ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বললেন, আমেরিকা বলেছে সেন্টমার্টিন দ্বীপ দিয়ে দেওয়ার জন্য। যেহেতু সেন্টমার্টিন দ্বীপ দিচ্ছে না, সেজন্য আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। 


তাহলে এখন কি বুঝব আমরা, আপনি সেন্টমার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন? তিনি আরও একটি কথা বলেছেন- এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা বেইস করে এই অঞ্চলে প্রভুত্ব করবে, দেশগুলো দখল করবে, আক্রমণ করবে।‌‌

তিনি বলেন, সেলফির জন্য র‍্যাবের ওপর থেকে স্যাংকশন উঠেনি, ভিসানীতির পরিবর্তন হয়নি। তার জন্য নতুন ডেমোক্রেসি কনভেনশন ডেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। ‌সুতরাং ভেবেচিন্তে কথা বলবেন। আপনারা কথা বলেন কিন্তু ভেবেচিন্তে বলেন না।

বিএনপি মহাসচিব বলেন, যতই ছবি দেখান যদি জনগণ ভোট দিতে না পারে তারা আপনাদের ক্ষমা করবে না। আমেরিকা পরিষ্কার বলেছে, তারা বাংলাদেশের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।‌ তারা বলেছে এখানে সকল দলের অংশগ্রহণ একটা ভালো নির্বাচন দেখতে চাই যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে।‌