মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৬:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

"বিএনপি নেতাদের এক সেলফিতেই চোখ-মুখ শুকিয়ে গেছেঃ ওবায়দুল কাদের"

"বিএনপি নেতাদের এক সেলফিতেই চোখ-মুখ শুকিয়ে গেছেঃ ওবায়দুল কাদের"

বিএনপি নেতাদের এক সেলফিতেই চোখ-মুখ শুকিয়ে গেছে বলে শ্লেষাত্মক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

‘দলে গুটিকয়েক খারাপ মানুষ শেখ হাসিনার অর্জন ম্লান করছে’
- ওবায়দুল কাদের
সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ

ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে বিএনপি তাকিয়ে থাকলেও এখন আর সে আশাও রাখতে পারছে না দলটি।’ অনুষ্ঠান চলাকালে সংগঠনে খারাপ লোকদেরও অন্তর্ভুক্তির বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, ‘দলে গুটিকয়েক খারাপ মানুষ শেখ হাসিনার অর্জন ম্লান করছে।’ ড. ইউনুসের পক্ষে বিবৃতি কিনে নেয়ার অভিযোগ এনে তিনি বলেন, ‘আবারও ওয়ান ইলেভেনের মতো সরকারের স্বপ্ন দেখছে বিএনপি। তবে সে আশা পূরণ হবে না।’