সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পানিসম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

পানিসম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

পানিসম্পদ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩টি পদে মোট ১২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১২ সেপ্টেম্বর, আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।


পদের নাম ও পদসংখ্যা
১. কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ৪
 আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৩. অফিস সহায়ক। পদসংখ্যা: ৮
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। এদিকে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।


আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা http://mowr.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।