মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের বিখ্যাত পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়ে বলিউডে ফিরছেন আমির খান

ভারতের বিখ্যাত পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়ে বলিউডে ফিরছেন আমির খান

ভারতের বিখ্যাত পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়ে বলিউডে ফিরছেন আমির খান! শোনা যাচ্ছে, উজ্জ্বল নিকামের চরিত্রে পর্দায় দেখা যাবে মি. পারফেকশনিষ্টকে। বেশ কিছুদিন ধরেই এই প্রকল্পটির শোনা যাচ্ছিল। 

এবার বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রগ্রাহক-পরিচালক অবিনাশ অরুণ, যিনি এর আগে পুরস্কারপ্রাপ্ত মারাঠি চলচ্চিত্র ‘কিল্লা’ পরিচালনা করেছিলেন। আমির খানের সাথে তার প্রজেক্ট নিশ্চিত করে অবিনাশ অরুণ বলেছেন, “হ্যাঁ, আমরা আলোচনা করছি।

বায়োপিকটির বিষয়ে আরও অনুসন্ধানে জানা গেছে যে আমির খান নিশ্চিত নন যে তিনি এই ভূমিকার জন্য উপযুক্ত কিনা! এটিও শোনা যাচ্ছে, তিনি উজ্জ্বল নিকামের বায়োপিকটি প্রযোজনা করবেন। এই চরিত্রে অন্য কাউকে চুক্তিবদ্ধ করা হতে পারে। 


তবে লেখক-পরিচালক অবিনাশ অরুণ জোর দিয়ে বলেছেন যে আমির প্রযোজনা করতে এবং প্রধান চরিত্রে অভিনয় করতে রাজি হলেই তিনি এই প্রকল্পটি পরিচালনা করবেন। আমির খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২২ সালের ‘লাল সিং চাড্ডা’তে।

অদ্বৈত চন্দন পরিচালিত এবং আমির খান প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি হলিউডের ক্লাসিক ফরেস্ট গাম্পের অফিসিয়াল হিন্দি রিমেক। এতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য এবং মানব ভিজ। 


তবে বক্স অফিসে ব্যর্থ হয় সিনেমাটি। ভারতীয় কট্টরবাদী সংগঠনের বয়কটের মুখে পড়ে বেশ ক্ষতিগ্রস্থ হয়। এরপরই হঠাৎ করে অভিনয় থেকে বিরতি নেন আমির খান। জানান, আপাতত পরিবারকেই সময় দিতে চান। মাঝে বেশ কিছু প্রতিবেদনের উঠে আসে, 

ধুম-এর মতো অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি নিয়েই ফিরবেন আমির খান। যদিও এখনো নিজের প্রত্যাবর্তনের বিষয়ে কোনো বার্তা বা ঘোষণা দেননি বক্স অফিসের এই মেগাস্টার। তবে অভিনয়ে ফেরার বিষয়ে ধোঁয়াশা থাকলেও একজন প্রযোজক হিসেবে শিগগিরই ফিরছেন আমির।

কমেডি চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’-এর প্রযোজনা করছে আমিরের ব্যানার এবং জিও স্টুডিও। সিনেমাটি পরিচালনা করছেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও এবং এতে অভিনয় করেছেন নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম এবং রবি কিষাণ। এটি ২০২৪ সালের ৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।