মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা যোগ দিয়েছেন বিএনপিতে

সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা যোগ দিয়েছেন বিএনপিতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা। রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

যোগদান করা ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক ২ জন এবং বিমানবাহিনীর সাবেক ৪ জন কর্মকর্তা রয়েছেন। তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো।

সেনাবাহিনীর ১৯ কর্মকর্তা:

১. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর
২. কর্নেল (অব.) আব্দুল হক
৩. লেফট্যানেন্ট কর্নেল (অব.) আইয়ুব
৪. লেফট্যানেন্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান
৫. লেফট্যানেন্ট কর্নেল (অব.) নওয়াজ
৬. লেফট্যানেন্ট কর্নেল (অব.) মুস্তাফিজ
৭. লেফট্যানেন্ট কর্নেল (অব.) সাঈদ আলম
৮. লেফট্যানেন্ট কর্নেল (অব.) রাশেদ
৯. মেজর(অব.) আজিজ রানা
১০. মেজর (অব.) কোরবান আলী
১১. মেজর (অব.) বজাকিউল
১২. মেজর (অব.) আফাজ
১৩. মেজর (অব.) মোরতাজা
১৪. মেজর (অব.) ছাব্বির
১৫. মেজর (অব.) তানভীর
১৬. মেজর (অব.) আল আমিন
১৭. মেজর (অব.) মনিরুজ্জামান
১৮. ক্যাপ্টেন: (অব.) গণিউল আজম
১৯. লেফট্যানেন্ট ইমরান

নৌবাহিনীর ২ কর্মকর্তা:

১. রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান
২. কমডোর (অব.) মোস্তফা সহিদ

বিমানবাহিনীর ৪ কর্মকর্তা:
১. এয়ার কমোডর (অব.) শফিক
২. এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম
৩. স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান
৪. স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম