সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ রোববার। ১০ সেপ্টেম্বর থেকেই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২০ সেপ্টেম্বরের মধ্য আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম: জুনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট (এসসি৬)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পাবলিক/ব্যবসায়িক প্রশাসন বা অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রকিউরমেন্ট অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজে ন্যূনতম ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে ইংরেজিতে কাজের জ্ঞান থাকতে হবে (লেভেল সি)।


অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছরের

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল : ঢাকা

কাজের ধরন: অফিসে কাজ

কাজের মেয়াদ: শুরুতে ৬ মাসের চুক্তি, পরে নবায়নের সুযোগ আছে।

আবেদন যেভাবে
আবেদন বিস্তারিত জেনে আবেদন করতে হবে। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ক্ষুধা নিবারণে কাজ করে। উন্নত ও উন্নয়নশীল উভয় দেশেই কার্যক্রম আছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার। এফএও একটি নিরপেক্ষ ফোরাম হিসেবে কাজ করে।