সর্বশেষ সংবাদ — পাতা ৬৩৭
১ ঘণ্টায় শেষ হয়ে গেল ঈদের ট্রেনের অগ্রিম টিকিট!
ঢাকা প্রেসঃ ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়। এরপর প্রথম ঘণ্টাতেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। আজ দেওয়া হলো ১২ জুনের টিকিট। আজ রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের (রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ) ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র...
মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানিই
দীর্ঘ ১৭ মাস পরে ফের সবচেয়ে ধনী ভারতীয়ের মুকুট উঠলো গৌতম আদানির মাথায়। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে গৌতম আদানিই এখন ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি। খবর এনডিটিভি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণে সম্পত্তি বাড়ায় ধনীর তালিকার শীর্ষে উঠে এসেছেন আদানি। গত ২৪ ঘণ্টায় তার সম্পত্তি...
১৭ পশুর হাটের ইজারা সম্পন্ন হলেও হাট বসতে পারে ১৬টি
পবিত্র ঈদুল আজহার বাকি আছে ১৫ দিনের মতো। এরই মধ্যে কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। চলতি বছর দুটি স্থায়ী হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচটি ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৯টি অস্থায়ী হাট বসাবে। যদিও শুরুতে ডিএনসিসি ৯টি ও ডিএসসিসি ১০টি হাট বসাতে চেয়েছিল। এবার স্থায়ী, অস্থায়ীসহ মোট ২৩টি প...
বনের জায়গা উদ্ধারে চলতি সপ্তাহেই ভাওয়াল রিসোর্টে অভিযান
বনের জায়গা উদ্ধারে চলতি সপ্তাহেই আলোচিত ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হবে। ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। আদালত রিসোর্টের মামলা খারিজ করে দিয়েছেন। এখন চলছে বন বিভাগ ও জেলা প্রশাসনের প্রস্তুতি। এদিকে দখল হয়ে যাওয়া ব্যক্তিমালিকানাধীন জমি উদ্ধারে ভুক্তভোগীরা আদালতে যাচ্ছেন বলে জানা গেছে। রবিবার (২ জুন) ঢাকা বন বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলে...
চুলে অকালপক্বতা দেখা দিলে করনীয় কি?
চুল পাকার সমস্যায় অনেকেই ভোগেন। এমনকি, স্কুল পড়ুয়াদের মধ্যেও চুল পেকে যাওয়ার প্রবণতায় অবাক হতে হয়। অকালবার্ধক্য বা অকালপক্বতার কারণ হিসেবে উঠে আসে বহু পরিস্থিতি। বংশগতি, জিনগত সমস্যা, স্ট্রেস, ডায়েটসহ একাধিক পরিস্থিতি উঠে আসে। অকালে অনেকেরই চুল পাকে। এমনটি অস্বাভাবিক তা বলা যাবে না। কারণ বিভিন্ন কারণে চুলে অকালপক্বতা দেখা দেয়। তবে এই অকালে চুল প...
টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু: ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনি
ঢাকা প্রেসঃ ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য আজ রোববার থেকে বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে এই পণ্য বিক্রি করা হবে। গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি। সারাদেশের ডিলারদের দোকান ও নির্ধারিত স্থানে আজ রোববার, ২ জুন ২০২৪ থেকে এক কোটি নিম...
গুঞ্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তুষি
‘হুটহাট করে এমন সূত্র ধরে গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না। আমি কাজেই আছি, তবে সেটা সিনেমা নয়। অন্য একটি কাজ। এসব নিয়ে গুঞ্জন না ছড়ালে খুশি হবো।’—ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী নাফিজা তুষি। ‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর তেমন কোনো কাজের খবরে দেখা যায়নি তাকে। তবে তিনি জানান, অনেক কাজের প্রস্তাব এলেও বেছে বেছে মানসম্পন্ন ক...
নতুন কাস্টমস আইনে শুল্কায়নের ১০ দিনের মধ্যে কর পরিশোধ করে পণ্য খালাস না করলে জরিমানা
নতুন কাস্টমস আইনে শুল্কায়নের ১০ দিনের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে বন্দর থেকে পণ্য খালাস করে নিতে হবে। এ সময়ের মধ্যে পণ্য খালাসে ব্যর্থ হলে ১০ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে। আগামী ৬ জুন থেকে কার্যকর হচ্ছে এ আইন। গত ৩০ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইন প্রণেতাদের দাবি,...
নারীরা মাহরাম ছাড়া হজ করলে হজ আদায় হবে কি?
প্রশ্ন: নারীরা মাহরাম ছাড়া হজ করলে হজ আদায় হবে কি? উত্তর: নারীদের মাহরাম ছাড়া সফর করা (৭৭ কিলোমিটার ভ্রমণ করা) জঘন্য পাপ। হাদিস শরিফে এসেছে- রাসূলুল্লাহ (সা.) মহিলাদের মাহরাম ছাড়া সফর করতে কঠোরভাবে নিষেধ করেছেন। বিশেষত হজের সফরে নারীদের মাহরাম ছাড়া যাওয়া আরও জঘন্য ব্যাপার। কারণ এ সফর দীর্ঘ আর হজের মতো এত বড় নেক কাজে গিয়ে জঘন্য পাপে লিপ্ত হওয়া দুর্...
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পদোন্নতি: ইউজিসির নিষেধাজ্ঞা বহাল
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৩১ কর্মকর্তার পদোন্নতি বোর্ডের সিদ্ধান্ত অনুমোদন দেয়নি সিন্ডিকেট সভা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (৪র্থ গ্রেড) ও সমপর্যায়ের পদে পদোন্নতির বোর্ড সভার একদিন পর শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অনুমোদনের জন্য সিন্ডিকেট সভা ডেক...
স্ক্রিন টাইম ছাড়াও চোখের জন্য আরও কিছু ক্ষতিকর অভ্যাস
আজকাল অফিস আদালত থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই অনলাইন নির্ভর। তাই দিনের দীর্ঘ সময় কাটে স্ক্রিনে তাকিয়ে। এতে চোখের আরামের তো ব্যাঘাত ঘটেই সেইসঙ্গে চোখের নানা অসুখবিসুখের অনুষঙ্গ তৈরি হয়। চোখ জ্বালা করা, চোখ থেকে অনবরত পানি পড়া, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। তবে চোখের সমস্যার জন্য কিন্তু শুধু স্ক্রিনটাইমকে দোষী করলে চলবে না আর...
বাজেটে ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর উৎস কর হ্রাস
বাজার স্থিতিশীল রাখা এবং উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উেস কর কমানো হচ্ছে। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এসব পণ্যে উেস কর ২ থেকে কমিয়ে ১ শতাংশ করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী অর্থবছরের বাজেটে সরকারের শীর্ষ ১০ লক্ষ্যের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতি ন...
তওবা ও ইস্তিগফার: পাপ থেকে মুক্তির পথ
বিপথগামী হলে সেখান থেকে ফিরে আসার জন্য তওবা করা আবশ্যক। সহজ ভাষায় খারাপ থেকে ভালো পথে ফিরে আসাকে তওবা বলা হয়। আর ইস্তিগফার অর্থ ক্ষমা প্রার্থনা। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝরনাসমূহ প্রবহমান।’ (স...
তাহসান সিডনিতে মাতিয়েছেন প্রবাসীদের!
গেল মাসে দেশে ‘ব্লাক’ এর হয়ে অনেকদিন পর মঞ্চে উঠেছিলেন তাহসান খান। পুরনো সতীর্থদের নিয়ে হয়ে গিয়েছিল রিইউনিয়ন। সেই কনসার্ট মুগ্ধ করেছিল ব্লাক ভক্তদের। দেশের পর কদিন আগে তাহসান খান উড়াল দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে প্রবাসীদের নিয়ে আয়োজিত কনসার্টে গান গেয়ে মন মুগ্ধ করেন শ্রোতাদের। আজ ১ জুন সিডনি শহরের প্রবাসী বাংলাদেশিরা নিয়ে এই আয়েজন করা হয় নিউ স...
বিশ্বকাপের ১ম ম্যাচে কানাডার ১৯৫ রান তাড়া করে জিতল আমেরিকা
আমেরিকার কয়েকজন ক্রিকেটার এখনও অন্য পেশার সঙ্গে যুক্ত- দেশটির ক্রিকেটের সত্যিকারের চিত্রটা বোধহয় এ কথা থেকেই অনুধাবন করা যায়। কিন্তু তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই, বাংলাদেশকে সিরিজ হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার দেয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করে সেটাই যেন বুঝিয়ে দিল মোনাঙ্ক প্যাটেল বাহিনী। কানাডার বড় সংগ্রহের গোড়াপত্তন করে দি...
মিয়ানমারের জান্তা সরকার এক ব্রিগেডিয়ার জেনারেলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে:
ঢাকা প্রেসঃ মিয়ানমারের জান্তা সরকার ব্রিগেডিয়ার জেনারেল মিন মংকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। তাকে দশের উত্তরাঞ্চলের কোক্যাংগ ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) গত বছরের শেষের দিকে ওই ঘাঁটি দখল করে নেয়। এটি মিয়ানমার সেনাবাহিনীর জন্য ২০২১ সালে...
বাংলাদেশের বিচার বিভাগের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা: প্রধান বিচারপতির
ঢাকা প্রেসঃ বাংলাদেশের প্রধান বিচারপতি সোমবার [২০২৪ সালের ২৯ মে] দীর্ঘমেয়াদী-বিচার-ব্যবস্থার-পরিকল্পনা-তৈরির-জন্য-কমিটি-গঠন-প্রধান-বিচারপতি) দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থার পরিকল্পনা তৈরির জন্য একটি ৯ সদস্যের কমিটি গঠন করেছেন। এই কমিটির কাজ হবে আগামী ১০ বছরের জন্য বিচার বিভাগের উন্নয়নের জন্য একটি পরিকল্পনা তৈরি করা। প্রধান বিচারপতি: প্রধান বিচারপতি...
৫ টাকায় পুষ্টিকর খাবার ও পরিছন্ন উপকরণ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট ফুল এর উদ্যোগে ৫ টাকায় পুষ্টি কর খাবার ও পরিছন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। নিম্ন আয়ের শতাধিক মহিলা সদস্যদের মাঝে ৫ টাকার বিনিময়ে ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট নুডলস এবং ৫০০ গ্রাদ ডিটারজেন্ট পাউডার বিক্রয় করে সংগঠনটি। শনিবার ১ লা জুন দুপুরে কুড়িগ্রাম পৌর শহ...






























