সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গুঞ্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তুষি

গুঞ্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তুষি

‘হুটহাট করে এমন সূত্র ধরে গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না। আমি কাজেই আছি, তবে সেটা সিনেমা নয়। অন্য একটি কাজ। এসব নিয়ে গুঞ্জন না ছড়ালে খুশি হবো।’—ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী নাফিজা তুষি।  ‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর তেমন কোনো কাজের খবরে দেখা যায়নি তাকে। তবে তিনি জানান, অনেক কাজের প্রস্তাব এলেও বেছে বেছে মানসম্পন্ন কাজ করছেন। এরইমধ্যে সম্প্রতি একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি! 


একটি সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষিই হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নায়িকা। তবে সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা জানা যায়নি। এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শাকিবের শিডিউলের। আরও একটি চমকপ্রদ তথ্য, এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন সময়ের দাপুটে প্রযোজক আরশাদ আদনান। তবে খবরটি সত্য নয় বলে দাবি করেছেন নাজিফা তুষি। 

 

তিনি বলেন, ‘আমি শাকিব খানের সাথে জুটি বাঁধতে চলেছি অথচ আমিই জানি না। খবরটি সত্য নয়। সূত্র ধরে একটা কিছু লিখে দেওয়া আসলে কি ঠিক? আমার সঙ্গে শাকিব খান বা ভার্সেটাইল মিডিয়ার এ বিষয় নিয়ে কোনো কথাই হয়নি।’ উল্লেখ্য, ২০১৬ সালে রেদওয়ান রনি নির্মাণ করেন ‘আইসক্রিম’ সিনেমা। এতে অভিনয় করেন তুষি। এটি তার অভিষেক চলচ্চিত্র। এরপর দীর্ঘ বিরতি নিয়ে ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে অভিনয় করেন। এ দুটো ফিল্ম মুক্তির পর বেশ প্রশংসা কুড়ান তুষি।