সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রাম নগরে ইসলামী ব্যাংক শাখার ভল্ট থেকে গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ গায়েব

চট্টগ্রাম নগরে ইসলামী ব্যাংক শাখার ভল্ট থেকে গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ গায়েব

চট্টগ্রাম নগরে ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণের মালিক। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৯ মে)। মালিকের অভিযোগ, এসব স্বর্ণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরাই সরিয়ে ফেলেছেন। জানা যায়, সোনার মালিক রোকেয়া বারী নগরের চট্টেশরী রোডের বিটিআই বেভারলী হিলসের বাসিন্দা। নগরের চকবাজার এলাকার ইসলামী ব্যাংকে গত ২৯ মে লকার খুলে তিনি দেখতে পান, সেখানে সংরক্ষিত স্বর্ণ নেই। পরে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। কিন্তু চকবাজার থানা এখন পর্যন্ত সাধারণ ডায়েরি নথিভূক্ত করেনি। তাই আগামীকাল সোমবার (৩ জুন) চট্টগ্রাম আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন রোকেয়া বারী।

 

রোকেয়া বারীর ছেলে ডা. রিয়াদ মো. মারজিক জানান, ইসলামী ব্যাংকের লকারে প্রায় ১৬১ ভরি স্বর্ণ ছিল। তার মধ্যে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়েছে। আমরা সোমবার আদালতে মামলা করার প্রম্তুতি নিচ্ছি।জানা যায়, গায়েব হয়ে যাওয়া ১৪৯ ভরি স্বর্ণের মধ্যে রয়েছে ৪০ পিস হাতের চুরি (বড় সাইজ), যার ওজন ৬০ ভরি। গলা ও কানের অলঙ্কার ছিল, যার ওজন ২৫ ভরি। ১০ ভরি ওজনের একটি গলার সেট। ২৮ ভরি ওজনের ৭টি গলার চেইন। ১৫ ভরি ওজনের ৪টি আংটি। ৩০ জোড়া কানের দুল। যার ওজন ১১ ভরি।

 

রোকেয়া বারী গণমাধ্যমকে জানান, গত ১৬ থেকে ১৭ বছর ধরে চকবাজারের ইসলামী ব্যাংকের একটি লকার ব্যবহার করে আসছেন তিনি। পাশাপাশি তার নামে একটি অ্যাকাউন্টও রয়েছে। কিন্তু গত বুধবার (২৯ মে) দুপুরে তিনি কিছু স্বর্ণ লকার থেকে আনতে যান। এ সময় লকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাকে লকার খুলে দেয়ার অনুরোধ জানান। তিনি তার চাবি দিয়ে লকার রুমের দরজা খোলার পর তার জন্য বরাদ্দ রাখার লকার খোলা পান। পরে তিনি বিষয়টি চকবাজার থানার ওসিকে অবহিত করেন। থানার ওসি ব্যাংকে গিয়ে দেখতে পান লকারে মাত্র ১০-১১ ভরি সোনা অবশিষ্ট রয়েছে।  ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার শফিকুল মওলা ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি।