সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৪:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু: ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনি

টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু: ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনি

ঢাকা প্রেসঃ
ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য আজ রোববার থেকে বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে এই পণ্য বিক্রি করা হবে। গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।


 

টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু: ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনি

 

সারাদেশের ডিলারদের দোকান ও নির্ধারিত স্থানে আজ রোববার, ২ জুন ২০২৪ থেকে এক কোটি নিম্ন আয়ের ভোক্তা, যাদের টিসিবি ফ্যামিলি কার্ড আছে তাদের কাছে ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য  বিক্রি শুরু।

কী কী পাওয়া যাবে:

ভোজ্য তেল (সয়াবিন বা কুঁড়ার তেল): সর্বোচ্চ ২ লিটার, দাম প্রতি লিটার ১০০ টাকা

চাল: সর্বোচ্চ ৫ কেজি, দাম প্রতি কেজি ৩০ টাকা

মসুর ডাল: সর্বোচ্চ ২ কেজি, দাম প্রতি কেজি ৬০ টাকা

চিনি: সর্বোচ্চ ১ কেজি, দাম প্রতি কেজি ৭০ টাকা

 

আজ সকালে রাজধানীর পল্লবীর প্যারিস রোড সংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের 3 নম্বর ওয়ার্ডে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কার্যক্রম উদ্বোধন করবেন।

সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারাদেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।

নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা।