সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্ক্রিন টাইম ছাড়াও চোখের জন্য আরও কিছু ক্ষতিকর অভ্যাস

স্ক্রিন টাইম ছাড়াও চোখের জন্য আরও কিছু ক্ষতিকর অভ্যাস

আজকাল অফিস আদালত থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই অনলাইন নির্ভর। তাই দিনের দীর্ঘ সময় কাটে স্ক্রিনে তাকিয়ে। এতে চোখের আরামের তো ব্যাঘাত ঘটেই সেইসঙ্গে চোখের নানা অসুখবিসুখের অনুষঙ্গ তৈরি হয়। চোখ জ্বালা করা, চোখ থেকে অনবরত পানি পড়া, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়।

 

তবে চোখের সমস্যার জন্য কিন্তু শুধু স্ক্রিনটাইমকে দোষী করলে চলবে না আরও কিছু কাজ আমরা মনের অজান্তে করে ফেলি যা চোখের জন্য ক্ষতিকর। মুখ ধোয়ার জন্য অনেকেই গরম পানি ব্যবহার করে থাকেন। অনেকেই ভাবেন গরম পানি ব্যবহারে জীবাণুমুক্ত থাকা সম্ভব। কিন্তু চোখের চিকিৎসকদের মতে, এই অভ্যাস চোখের ক্ষতি করে।

 

সাধারণ তাপমাত্রায় রাখা পানি দিয়ে চোখ ধুয়ে নেওয়া ভালো। যখন তখন চোখে হাত দেওয়ার অভ্যাস রয়েছে অনেকের। চোখে একটু অস্বস্তি হলেই আমরা হাত দিয়ে চোখ রগড়ে ফেলি। এক্ষেত্রে হাত যদি অপরিষ্কার থাকে তাহলে চোখ সংক্রমিত হতে পারে। তাই চোখে কোনও অস্বস্তি হলেও চট করে চোখে হাত দেওয়া যাবে না।

 

সাজগোজে যত করে চোখের কারুকাজ যেন অন্য মাত্রা এনে দেয়। এতে প্রয়োজন হয় নানা প্রসাধনী। চোখে আঠা ব্যবহার আইল্যাশ পরা বা নানারকম ভারী প্রসাধনীর ছোঁয়ায় হতে পারে চোখের নানা অনুষঙ্গ। চিকিৎসকদের মতে, এসব প্রসাধনী ব্যবহার করলেও তা বেশিক্ষণ চোখে রাখা ঠিক নয়। চোখ থেকে যেন ভালোভাবে মেকআপ তোলা হয় সেদিকে খেয়াল রাখুন।