বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪০:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

নারীরা মাহরাম ছাড়া হজ করলে হজ আদায় হবে কি?

নারীরা মাহরাম ছাড়া হজ করলে হজ আদায় হবে কি?

প্রশ্ন: নারীরা মাহরাম ছাড়া হজ করলে হজ আদায় হবে কি?

উত্তর: নারীদের মাহরাম ছাড়া সফর করা (৭৭ কিলোমিটার ভ্রমণ করা) জঘন্য পাপ। হাদিস শরিফে এসেছে- রাসূলুল্লাহ (সা.) মহিলাদের মাহরাম ছাড়া সফর করতে কঠোরভাবে নিষেধ করেছেন। 

বিশেষত হজের সফরে নারীদের মাহরাম ছাড়া যাওয়া আরও জঘন্য ব্যাপার। কারণ এ সফর দীর্ঘ আর হজের মতো এত বড় নেক কাজে গিয়ে জঘন্য পাপে লিপ্ত হওয়া দুর্ভাগ্যের বিষয় বটে। এতে হজ কলুষিত হয়। 

তদুপরি কেউ যদি মাহরাম ছাড়া হজ করে তাহলে হজ আদায় হবে বটে তবে মাকরুহে তাহরিমি হবে। মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি। এর জন্য তওবা করতে হবে। (বুখারি ১/২৫০, মুসলিম ১/৪০২, আলমগীরি, ৫/৩৬৬)

 

প্রশ্ন: নারীরা যদি দলবদ্ধভাবে হজ করেন তাহলেও কি প্রত্যেকের মাহরাম সঙ্গে থাকতে হবে? অথবা এ অবস্থায় কি যে কোনো একজনের মাহরাম থাকলেই চলবে?

উত্তর: দলবদ্ধভাবে হজে গেলেও নারীদের প্রত্যেকের নিজ নিজ মাহরাম সঙ্গে থাকতে হবে। যদি কারোই মাহরাম সঙ্গে না থাকে তাহলে সবাই মারাত্মক গোনাহগার হবে। 

আর যদি কারও মাহরাম সঙ্গে থাকে আর কারও না থাকে তাহলে যাদের মাহরাম সঙ্গে নেই তারা মারাত্মক গোনাহগার হবে। (শামী ২/১৯৯, তাতার খানিয়া ২/৪৩৫, ফাতহুল বাদীর ২/৩৩০)।

 


প্রশ্ন: একজন নারীর হজের সামর্থ্য আছে, কিন্তু কোনো মাহরামের হজের ব্যয় বহন করার মতো সামর্থ্য নেই। তিনি নিজ খরচে হজে যাবেন এমন মাহরামও পাচ্ছেন না এমতাবস্থায় তার করণীয় কী?

উত্তর : ওই নারী মাহরামের হজের খরচ বহনের সামর্থ্যবান হওয়া অথবা নিজ খরচে হজে যাবে এমন মাহরাম পাওয়ার অপেক্ষা করবেন। যদি মৃত্যু পর্যন্ত নিজ খরচে হজে যাবে এমন মাহরাম না পান এবং নিজেও মাহরামের খরচ বহনের মতো সামর্থ্যবান না হন তাহলে মৃত্যুর আগে তার পক্ষ থেকে বদলি হজের ওসিয়ত করে যাবেন। (দুররুল মুখতার ৩/৪৬৪, আলমগীরি ১/২১৯, বাদায়ে ২/১২৩)।