সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৫:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

৫ টাকায় পুষ্টিকর খাবার ও পরিছন্ন উপকরণ

৫ টাকায় পুষ্টিকর খাবার ও পরিছন্ন উপকরণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট ফুল এর উদ্যোগে ৫ টাকায় পুষ্টি কর খাবার ও পরিছন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। নিম্ন আয়ের শতাধিক মহিলা সদস্যদের মাঝে ৫ টাকার বিনিময়ে ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট নুডলস এবং ৫০০ গ্রাদ   ডিটারজেন্ট পাউডার বিক্রয় করে সংগঠনটি।

 

শনিবার ১ লা জুন দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের বৈশ্যপাড়া ও মিস্ত্রি পাড়া এলাকায় এসব উপকরণ তুলে দেন সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের।

 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর মোঃ তোতা মিয়া, সমাজ ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান প্রমুখ।

 

মাত্র ৫ টাকা দিয়ে ১২০ টাকার পণ্য কিনে দরিদ্র কাজলী রাণী বলেন, “মোর খুব উপকার হইল বাহে। ভগবান তোমার ভালো করুক। ”

 

কাউন্সিলর তোতা মিয়া বলেন, ফুল দীর্ঘদিন ধরে সমাজে ভাল ভাল কাজ করে আসছে। ফুল এর এমন উদ্যোগ চলমান থাকুক।

 

গণমাধ্যম কর্মী সফি খান বলেন, ফুল এর আজকের নতুন একটি উদ্যোগ দেখে এবং এখানে এসে খুবই ভালো লেগেছে। তাদের পুষ্টি ক্লাবের এ উদ্যোগ দেখে আমি অভিভূত।

 

ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, “আজকে নির্বাচিত শতাধিক নিম্ন আয়ের নারী সদস্যকে ৫ টাকার বিনিময়ে পুষ্টি কর খাবার ও পরিছন্ন উপকরণ বিক্রি করা হলও ফুল এর পক্ষ থেকে।