চুল পাকার সমস্যায় অনেকেই ভোগেন। এমনকি, স্কুল পড়ুয়াদের মধ্যেও চুল পেকে যাওয়ার প্রবণতায় অবাক হতে হয়। অকালবার্ধক্য বা অকালপক্বতার কারণ হিসেবে উঠে আসে বহু পরিস্থিতি। বংশগতি, জিনগত সমস্যা, স্ট্রেস, ডায়েটসহ একাধিক পরিস্থিতি উঠে আসে।
অকালে অনেকেরই চুল পাকে। এমনটি অস্বাভাবিক তা বলা যাবে না। কারণ বিভিন্ন কারণে চুলে অকালপক্বতা দেখা দেয়। তবে এই অকালে চুল পাকা বন্ধ করা সম্ভব। সেজন্য খাদ্যাভ্যাসে কিছু বদল আনতে পারলে ভালো। এটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারি ও বাহ্যিক পরিবর্তনেও প্রভাব রাখতে পারে। আসুন জেনে নেই খাদ্যাভ্যাসে কী কী বদল আনা জরুরি।







