সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৫:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গোপালভোগ আমের বাজারে দাম চড়া

গোপালভোগ আমের বাজারে দাম চড়া

ঢাকা প্রেসঃ
চাঁপাইনবাবগঞ্জে 'আম ক্যালেন্ডার' না থাকায় চাষিরা আম পাকলেই বাজারজাত করার সুযোগ পাচ্ছেন।
এর ফলে ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বরে গত শনিবার প্রথম দিনেই ২০ মণ আম বিক্রি হয়েছে। তবে দাম বেশ চড়া।

বিভিন্ন জাতের গুটি ও গোপালভোগ আম বাজারে পাওয়া গেলেও গোপালভোগের দাম গত বছরের তুলনায় এক হাজার টাকা বেশি। গুটি আমের দামও বেড়েছে ৫০০ টাকা।

চাষিরা বলছেন, এ বছর তারা বিভিন্ন জাতের গুটি আম আকারভেদে মণপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় এবং গোপালভোগ আম মণপ্রতি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। তবে বাজারে ক্রেতা খুবই কম।

আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুনসুর আলী বলেন, "আমাদের ধারণা, ধীরে ধীরে ক্রেতা বাড়বে এবং দামও কমবে।"